পাবনায় নারী দিয়ে অভিনব কায়দায় অপহরণ চক্রের তিন সদস্য আটক

অপহরণকারী চক্রের আটককৃত সদস্যরা। ছবি: বার্তা বাজার

পাবনায় নারীদের দিয়ে অভিনব কায়দায় পথচারী অপহরণকারী চক্রের তিন সদস্যকে মুক্তিপনের টাকাসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ মহিবুল ইসলাম খান সাংবাদিকের এই তথ্য জানান।

তিনি বলেন, গত রবিবার (৮ আগস্ট) পাবনার সুজানগর থানাধীন বদনপুর নামক স্থানে নির্জন রাস্তাদিয়ে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন আলাউদ্দিন নামের এক ব্যাক্তি। এ সময় পথের মধ্যে এক নারী মোটর সাইকেল আরহী আলাউদ্দিনের কাছে তার গন্তব্যে পৌছানোর জন্য সাহায্য চাই।

আলাউদ্দিন সরল বিশ্বাসে ওই নারীকে মোটর সাইকেলে তুলে কিছুদূরু যাবার পরে আগে থেকে ওৎ পেতে থাকা অপহরনকারী চক্রের অপর সদস্যরা তার মোটর সাইকেলের গতী রোধ করে।

অপহরণকারীরা ওই নারীকে উত্ত্যাক্ত ও তার সাথে অবৈধ সম্পক আছে বলে আলাউদ্দিনকে মারধর করে তাকে অপহরন করে নিয়ে যায়। পরে তার নিকট থেকে ৯৩ হাজার টাকা মুক্তিপন আদায়ের করে তাকে ছেড়ে দেন।

এই ঘটনায় সোমবার ভুক্তভোগী আলাউদ্দিন সুজানগর থানাতে এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ১০ ঘন্টার মধ্যে তথ্য প্রযুক্ত ব্যবহার করে অপহরণকারী চক্রের মূলহোতাসহ তিনজনকে মুক্তিপনের টাকাসহ আটক করা হয়েছে।

আটককৃতরা হলো, সুজানগর উপজেলার দুলাই চৌধুরীপাড়ার আনোয়ার হোসেনের ছেলে, রবিন আহম্মেদ রানা (৩৪), বদনপুর উত্তরপাড়ার মাহাতাব মোল্লা ছেলে ফারুক হোসেন (৩৪) ও একই এলাকার আজমত আলীর ছেলে নজরুল ইসলাম (৩৫)।

সংবাদ সন্মেলনে পুলিশ সুপার আরো জানান, এই চক্রের নারী সদস্যসহ অপর সহযোগীদের আটকের চেষ্টা চলছে। আটককৃতদের মধ্যে রবিন আহম্মেদ রানার বিরুদ্ধে মাদক,দ্রুতবিচারসহ চারটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

সংবাদ সন্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানসহ জেলা গোয়েন্দা পুলিশের অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

মোঃমাসুদ রানা/বার্তা বাজার/টি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *