পরীমনিরটিসহ ৬ গাড়ি জব্দ করেছে সিআইডি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির গাড়িসহ মাদক, পর্নোগ্রাফি, ব্ল্যাকমেইলের অভিযোগে আটকদের ৬টি গাড়ি জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ে সংস্থাটির প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, অভিযুক্তদের বাসায় অভিযান চালিয়ে তিনটা জিপ, একটা বিএমডব্লিউ, একটা মাজদা ও একটা ফেরারি গাড়ি জব্দ করা হয়েছে। এছাড়া তাদের মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা মামলার তদন্ত করতে চেষ্টা করবো। অভিযুক্তদের সঙ্গে জড়িয়ে অনেকের নাম অনলাইন, পত্রিকা ও সামাজিক মাধ্যমে এসেছে। এমন খণ্ডচিত্র এনে অনেকের সম্মানহানি হয়। আমরা তদন্ত করছি, তদন্ত শেষে সব জানিয়ে দেব আমরা।

এছাড়া আসামিদের মাদক মামলার পাশাপাশি তাদের সম্পত্তির খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানান সিআইডি প্রধান।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর