মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

বাগেরহাটের মোল্লাহাটে দুই মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে মিঠুন বালা (২৬) নিহত হয়েছে। এসময় আরও দুইজন আহত হয়েছে। আহতরা হলেন পরিতোষ মন্ডল (২৫) ও আইয়ুব মোল্লা (২৩)।

মঙ্গলবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে মোল্লাহাটের কোদালিয়া ইউনিয়নের পদ্মডাঙ্গা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত মিঠুন বালা উপজেলার দত্তডাঙ্গা গ্রামের স্কুল শিক্ষক নির্মল বালার ছেলে। আহত পরিতোষ মন্ডল চাউলটুরী গ্রামের বিবেশ্বর মন্ডলের ছেলে এবং আয়ুব মোল্লা একই এলাকার হুমাউল মোল্লার ছেল।

মোল্লাহাট থানার অফিসার ওসি সোমেন দাশ জানান, উপজেলার কোদালিয়া ইউনিয়নের পদ্মডাঙ্গা এলাকায় দুইটি মটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে মিঠুন বালা নামে একজন মটর সাইকেল আরোহী নিহত হয়েছে এবং পরিতোষ মন্ডল ও আইয়ুব আলী মোল্লা নামে দুইজন আহত হয়েছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

বখতিয়ার মোড়ল/ বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর