গোয়ালন্দে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হারুন বিশ্বাস। ছবি: বার্তা বাজার

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা ৯নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী গোয়ালন্দ পৌরসভার ৯নং ওয়ার্ডের সাকের ফকির পাড়ার মৃত মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে মোঃ হারুন বিশ্বাস (৪৮)।

গোপন সংবাদের ভিত্তিতে (এস.আই) দেওয়ান শামীম খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ আসামির বাড়িতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালানোর চেষ্টা করলে তাকে ধরা হয়।
এসময় গ্রেফতারকৃত ব্যক্তির বসতবাড়ি থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

মঙ্গলবার (১০ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেন করে গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান,গ্রেফতারকৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ৫ টি মাদক মামলাসহ ৬ টি মামলা চলমান। গ্রেফতারকৃত আসামিরর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার বেলা ১১ তার দিকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

মেহেদী হাসান রাজু রাজবাড়ী/বার্তা বাজার/টি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *