মুরাদনগরে কৃষকের ছদ্মবেশে আসামি গ্রেফতার করলো পুলিশ
কুমিল্লার মুরাদনগরে কষকের ছদ্মবেশ ধারন করে র্ধষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে মুরাদনগর থানার এসআই সফিকুল ইসলাম। র্দীঘদিন পলাতক থেকেও শেষ রক্ষা হয়নি তাদের।
সোমবার ( ৯ আগস্ট) কুমল্লিার দেবিদ্বার উপজেলা মোহাম্মদপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মুরাদনগর উপজেলা মুগসাইর গ্রামের আরিফ (২৫) ও তার বাবা শাহজালাল (৫১)।
মুরাদনগর থানার ওসি মোঃ সাদকেুর রহমান বলনে, ২০২০ সালরে একটি ধর্ষণের মামলার প্রধান আসামি আরিফ। সে তার নিজ গ্রামরে একটি মেয়েকে বিয়েল প্রলোভন দেখিয়ে জোরর্পূবক র্ধষণ করে।
পরে সেই ধর্ষণের ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে র্গভপাত করে এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হলেও আরিফ ও তার বাবা শাহজালাল এতোদিন পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে উপ পরির্দশক (এসআই) শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ কৃষকের ছদ্মবেশ ধারণ করে জমিতে ধান কাটতে যায়। সেখান থেকে কৌশলে তাদেরকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ( ১০ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
মো. নাজমি উদ্দনি/বার্তা বাজার/টি