সেই অস্ত্রধারী সাগরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ
দকুমিল্লার তিতাস উপজেলার সাহাপুর গ্রামে অস্ত্রধারী সাগরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (১০ আগস্ট) উপজেলার সাহাপুর গ্রামের উত্তর পাড়া ঈদগা মাঠে উক্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় মাওলানা আশাদ উল্লার সভাপতিত্বে ও শাহিন মিয়ার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মোঃ হাসান,মাওলানা শাহজালাল,মোঃ রফিকুল ইসলাম, মালেক সরকার, রুহুল আমিন, আবুতাহের প্রমূখ।
বক্তারা বলেন, এই চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী সাগরের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। সে যেন সহজে জেল হাজত থেকে বের হয়ে আসতে না পারে। সে আসলে এলাকায় আবারো সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজি শুরু করবে।
এলাকাবাসী পুলিশ প্রশাসন ও উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি বিনীত অনুরোধ করে তারা বলেন, তাকে যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা প্রদান করা হয়।
উল্লেখ, গত ৮ আগস্ট কুমিল্লার তিতাস উপজেলার শাহপুর শান্তির বাজার পল্লী চিকিৎসক শামসুল হুদার কাছ থেকে অস্ত্র ঠেকিয়ে চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ভাইরাল হওয়ার ৮ ঘণ্টার মধ্যে কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা সংস্থা ও তিতাস থানা পুলিশের যৌথ অভিযানে রবিবার (৯ আগস্ট) ভোর রাতে রাজধানীর মাতুয়াইল এলাকা থেকে চাঁদাবাজ সাগরকে আটক করতে সক্ষম হয়েছে।
সাগর তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামের সামসুল ইসলাম ওরফে হাবুল বেপারীর ছেলে।
ফেসবুকে ভাইরাল হওয়া ৬ মিনিটের ভিডিওতে দেখা যায়, রবিবার বিকেলে অস্ত্রধারী সাগর (৩২) শাহপুর শান্তির বাজারে সামসুল হুদা নামের এক পল্লী চিকিৎসকের চেম্বারে গিয়ে পিস্তল দেখিয়ে বিকাশ ও নগদ মিলিয়ে ৩৯ হাজার টাকা নেয় এবং আরো দুই লাখ টাকা দাবি করে হুমকি দিয়ে চলে যায়। সাগরকে মঙ্গলবার কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।
আসলাম/বার্তা বাজার/এসজে