টাঙ্গাইলে নতুন করে ১৪১ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ২

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় মঙ্গলবার (১০ আগস্ট) নতুন করে ১৪১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৮০ ভাগ। মৃত্যু হয়েছে ২ জনের। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১ জন ও উপসর্গ নিয়ে মারা গেছে ১ জন।

এখন পর্যন্ত জেলায় মোট ১৫ হাজার ১৭৫ জনের দেহে করোনার ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ২২৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসের পরীক্ষার জন্য টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে এখন পর্যন্ত ৬৮ হাজার ৬১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৮৩৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, এখন পর্যন্ত জেলায় ১৫ হাজার ১৭৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮ হাজার ৮৩৪ জন। আক্রান্তের হার গত মাসের চেয়ে এ মাসে কমতে শুরু করেছে।

উল্লেখ্য, গত বছরের (৮ এপ্রিল) জেলায় প্রথম করোনা শনাক্ত হয়। জেলায় গত বছরের এপ্রিল মাসে ২৪ জন, মে মাসে ১৪১ জন, জুন মাসে ৪৪৭ জন, জুলাই মাসে ১০২৬ জন, আগস্ট মাসে ৯৬৪, সেপ্টেম্বর মাসে ৫২৯, অক্টোবর মাসে ১৫২, নভেম্বর মাসে ২০৫, ডিসেম্বরে ২১৮, চলতি বছরের জানুয়ারিতে ১৩৪, ফেব্রুয়ারি ও মার্চ পর্যন্ত ২৭১ জন, এপ্রিল পর্যন্ত ৫৭৬ জন, মে পর্যন্ত ৩২৯ জন, জুন পর্যন্ত ২ হাজার ৭৪১ জন, জুলাই পর্যন্ত ৫ হাজার ৯৮০ জন, এখন (১০ আগস্ট) পর্যন্ত ১ হাজার ৪৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

হাসান সিকদার/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর