আবারও ২ দিনের রিমান্ডে শামসুন্নাহার পরীমনি

মাদক মামলার জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে পরীমনিকে। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার এর রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে চারদিনের রিমান্ড শেষে দুপুর ১২টা ১০ মিনিটে আদালতে হাজির করা হয় পরীমনিকে। এরপর তার বিরুদ্ধে দায়ের করা মাদক আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে সিআইডি। শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে বুধবার (৪ আগস্ট) পরীমনিকে বনানীর বাসা থেকে আটক করে র‍্যাব। তার বাসায় ৪ ঘন্টার অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ করার কথা জানায় র‍্যাব। এ ঘটনায় পরের দিন পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে র‍্যাব বাদী হয়ে একটি মামলা করেন।

তাকে গ্রেফতারের রাতেই প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান শুরু করে র‍্যাব। পরীমনিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্যে র‍্যাব ওই অভিযানে যায় বলে জানায়। প্রায় দুই ঘণ্টার অভিযান শেষে রাজকে বনানীর বাসা থেকে আটক করে রাত ১০টা ১৫ মিনিটের দিকে নিয়ে যান র‍্যাব সদস্যরা।

এরপ বৃহস্পতিবার (৫ আগস্ট) তাদেরকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক শেখ সোহেল রানা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করে

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর