আদালতে কাঁদলেন পরীমনি, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে দাবি

মাদকদ্রব্য মামলায় চারদিনের রিমান্ড শেষে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে আজ মঙ্গলবার (১০ আগস্ট) আদালতে হাজির করা হয়। তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে সিআইডি।

এদিন দুপুর ১২টা ১০ মিনিটে চারদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠুতদন্তের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করে সিআইডি। তবে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন রিমান্ড শুনানিতে কাঠগড়ায় আনা হলে অঝোরে কাঁদতে থাকেন পরীমনি।

শুনানি শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের পরীমনি বলেন, আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। আমার বিরুদ্ধে দায়ের করা সব মামলা মিথ্যা। সাংবাদিক ভাইয়েরা আপনারা তদন্ত করেন।

এর আগে গত বৃহস্পতিবার (৫ আগস্ট) বনানী থানায় দায়ের করা মাদক মামলায় পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজের চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

উল্লেখ্য, গত ৪ আগস্ট (বুধবার) পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পরীমনিকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে বনানী থানায় র‍্যাব বাদী হয়ে একটি মামলা করেন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর