মানসিক প্রতিবন্ধি কিশোরীকে রাস্তা থেকে ধরে নিয়ে ধর্ষণ, আটক ১

প্রতিকী ছবি

কুড়িগ্রামের রৌমারীতে মানসিক বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৩ আগষ্ট) রাত ৯টার দিকে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের প্রত্যন্তাঞ্চল সুখেরবাতি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার (৯ আগষ্ট) বিকালে ওই কিশোরীর বাবা বাদি হয়ে রৌমারী থানায় লিখিত অভিযোগ করেন। পরে অভিযুক্ত ওই ব্যক্তি গ্রামের মৃত তুরু মোল্লার ছেলে সদা মোল্লা (৪৪) কে সোমবার রাতে আটক করে রৌমারী থানা পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩ আগষ্ট) রাত ৯টার দিকে নিজ বাড়িতে রাতের খাওয়া শেষে ঘুমানোর জন্য তার ভাইয়ের বাড়িতে যাচ্ছিল ওই প্রতিবন্ধী কিশোরী। এসময় রাস্তা থেকে তাকে ডেকে নিয়ে নিজ ঘরে মুখে গামছা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করেন সদা মোল্লা। পরে ওই কিশোরী তার মা-বাবা সহ গ্রামের অনেককে ঘটনাটি জানান।

ভুক্তভোগী ওই কিশোরীর বাবা শরবেস আলী বলেন, মেয়ের কাছে ঘটনা জানার পর গ্রামের দেওয়ানীদের কাছে বিচার চাই কিন্তু আমরা গরিব বলে আমাদের কথা কেউ কানে নেয় নাই। পরে বাধ্য হয়ে ন্যায়বিচারের আশায় থানায় অভিযোগ করি।
এব্যপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, এ ঘটনায় তদন্তপূর্বক অভিযুক্তকে আটক করা হয়েছে। মঙ্গলবার তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ইয়াছির আরাফাত নাহিদ/বার্তা বাজার/এসজে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *