খুলনা বিভাগে করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্ত ৭৫৭

ছবি-বার্তা বাজার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৫৭ জনের।

এর আগে গতকাল সোমবার (৯ আগস্ট) এ বিভাগে করোনায় ২৪ জনের মৃত্যু হয়েছিল। আর করোনা শনাক্ত হয়েছিল ৯১১ জনের।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার জসিম উদ্দিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত করোনায় ২৫ জন মারা যান। এর মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ ৮ জন মারা গেছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় খুলনায় পাঁচজন, ঝিনাইদহে পাঁচজন, যশোরে দুইজন, নড়াইল দুইজন, চুয়াডাঙ্গায় দুইজন, এবং মেহেরপুরে একজন মারা গেছেন।

উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত এ বিভাগে ১ লাখ ১ হাজার ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মোট মারা গেছেন ২ হাজার ৭০৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০ হাজার ৯৩৪ জন।

বার্তা বাজার/নব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *