মহেশপুর সীমান্তে ২ জন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত হতে বাংলাদেশে আসার অপরাধে ২জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১০ আগস্ট) ভোররাতে মহেশপুর উপজেলার গোয়ালপুর গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- ফরিদপুরের ভাংগা থানার খাপুড়া গ্রামের বায়জিত শেখ এবং মোড়লগঞ্জ থানার ধানসাগর গ্রামের ইলিয়ার হোসেন।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের খবরে সীমান্ত এলাকায় অভিযান চালায় তারা। এসময় ওই ২ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

খাইরুল ইসলাম/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর