পরীমনিকে দেখতে আদালতে নানা শামসুল হক

মাদক মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরীমনিকে রিমান্ড শেষে আজ (১০ আগস্ট) তাকে আদালতে হাজির করা হচ্ছে। নাতনিকে দেখতে আদালতে এলেন তার নানা শামসুল হক।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পরীমনিকে হাজির করা হয়। এরপর তাকে আদালতের গারদখানায় ঢোকানো হয়।

আদালত প্রাঙ্গণে নানা শামসুল হক ছাড়া পরীমনির আর কোনো আত্মীয়কে দেখা যায়নি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নাতনিতে দেখার জন্য সকালে গ্রাম থেকে ঢাকায় এসেছেন তিনি।

উল্লেখ্য, মাদক মামলায় চার দিনের রিমান্ড শেষে নায়িকা পরীমনিকে আদালতে হাজির করা হয়। এ মামলায় পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজকে ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এছাড়া বনানী থানার পর্নোগ্রাফি আইনের করা মামলায় রাজকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। আজ এ মামলার রিমান্ড শুনানিও হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর