গাজীপুরের শ্রীপুরে কবর খুঁড়ে কঙ্কাল চুরির সময় হাতেনাতে এক যুবককে আটক করেছে স্থানীয় লোকজন। মঙ্গলবার (১০ আগস্ট) ভোরের দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার গণি হাজী বাড়ির পারিবারিক কবরস্থানে এই ঘটনা ঘটে।
আটককৃত যুবকের নাম জাকির হোসেন (১৯)। সে সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানা চরেরপাড় গ্রামের।
এ ঘটনায় জাকিরকে আটক করা গেলেও রাজন ও মজনু নামে তার অপর দুই প্রতিবেশি পালিয়ে যায়। তারা সবাই একই এলাকার হাজী আলাউদ্দিনের বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় কাজ করতো।
এ বিষয়ে স্থানীয় আতাবুল্লাজ জানান, ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হওয়ার সময় রাজন, মজনু ও জাকিরকে তিনি কবরস্থানের পাশে ব্যাগ হাতে দেখতে পান। তখন তাদের ব্যাগে কি আছে জানতে চাইলে সবাই দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় জাকিরকে আটক করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ থেকে দুটি মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় উদ্ধার করা হয়।
তিনি জানান, গত ৪ মাস আগে স্থানীয় জহুরা খাতুন ৩ বছর আগে আজিজুল ইসলামের স্বাভাবিক মৃত্যু হয়। তাদের কঙ্কাল চুরির চেষ্টাই চালানো হয়।
শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা বাজার/এসজে