করোনাভাইরাস: ৬ জেলায় ৬১ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। এছাড়াও কমছে না আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার (১০ আগস্ট) সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে দেশের ৬ জেলায় ৬১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। দিনাজপুরের গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারালেন চারজন।

করোনা ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে মারা গেছেন ১৫ জন। চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। কুড়িগ্রামে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজন মারা গেছেন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর