ফরিদপুরে সালথায় লাভলু শেখ (৩৫) নামের এক যুবককে হত্যা করে ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১০ আগস্ট) সকালে উপজেলার আটঘর ইউনিয়নের মীরকান্দী নামক এলাকার একটি খোলা মাঠ থেকে মরদেহটি উদ্ধার করছে সালথা থানা পুলিশ। নিহত লাভলু মীরকান্দী গ্রামের হোসেন শেখের ছেলে বলে জানা গেছে।
এলকাবাসী ও পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় লাভলু শেখ বাড়ি থেকে ভ্যান গাড়ি নিয়ে বের হয়। এরপর আর রাতে বাড়িতে না ফিরে আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে। পরদিন এলাকাবাসী মীরকান্দী গ্রামের একটি মাঠ থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সালথা থানার ওসি মো: আসিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/এসজে