পরীমনিকে ফের ৫ দিনের রিমান্ড চাইবে সিআইডি

পরীমনি। ছবি- সংগৃহীত

মাদক মামলায় চার দিনের রিমান্ড শেষে নায়িকা পরীমনিকে ফের আদালতে হাজির করা হবে। পরীমনিকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (১০ আগস্ট) পরীমনিকে রিমান্ডে পাওয়ার জন্য আবেদন করবে সিআইডি। সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক এ তথ্য জানান।

তিনি বলেন, পরীমনির মামলা বুঝে পাওয়ার সময় তার বিরুদ্ধে ৪ দিনের রিমান্ড আদেশ ছিল। কিন্তু মামলা ও আসামি হস্তান্তরে সময় চলে যাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। এজন্য পরীমনিকে ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হবে।

এর আগে গত ৪ আগস্ট (বুধবার) পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পরীমনিকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

পরে বনানী থানায় র‍্যাব বাদী হয়ে একটি মামলা করেন। মাদক মামলায় পরীমনির চারদিনের রিমান্ড আদেশ দেন আদালত। রিমান্ড শেষ আজ ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হবে পরীমনিকে।

বার্তা বাজার/নব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *