অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজে জয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি।
অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম প্রেরিত এক বার্তায় এই শুভেচ্ছা জানান অর্থমন্ত্রী।
শুভেচ্ছা বার্তায় আগামী দিনগুলোতেও বাংলাদেশ ক্রিকেট দলের এই অসাধারণ নৈপুণ্য অব্যাহত থাকবে বলে অর্থমন্ত্রী আশা ব্যক্ত করেন।
প্রসঙ্গত, সোমবার (০৯ আগস্ট) মিরপুরে ৫ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে ৬০ রানে হারিয়েছে টাইগাররা। সিরিজের প্রথম ৩ ম্যাচেই জয় লাভ করে সিরিজ জয় নিশ্চিত করেছিল লাল-সবুজ বাহিনী। চতুর্থ ম্যাচে একমাত্র জয় ছাড়া এই সফরে অস্ট্রেলিয়ার আর কোনো অর্জন নেই।
বার্তা বাজার/এসজে