আইসিসির ফেসবুক-টুইটার কাভারে টাইগারদের ঐতিহাসিক জয়ের ছবি

ঘরের মাঠে বরাবরই দুর্দান্ত বাংলাদেশ। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে তাআবারও দেখা গেল। প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ। পাঁচ ম্যাচের এই সিরিজে টাইগাররা ৪-১ ব্যবধানে জয় পেয়েছে।

শেষ ম্যাচে তো অস্ট্রেলিয়াকে ৬২ রানে অলআউট করে টাইগাররা। যা কিনা অজিদের ইতিহাসে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড। শেষ ম্যাচে ৬০ রানে জয় পেয়েছে টাইগাররা।

বাংলাদেশের ঐতিহাসিক জয়কে স্মরণীয় করে রাখতে টাইগারদের উল্লাসের একটি ছবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের ফেসবুক ও টুইটারের কাভার ফটোতে সংযুক্ত করেছে।

শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের এমন বীরত্ব গাঁথা জয় বিশ্বের সবার কাছে তুলে ধরতেই এমন কাজ করেছে আইসিসি। বাংলাদেশের এমন অভানীয় জয় ঠাঁই করে নিল আইসিসির ফেসবুক ও টুইটারের কাভার ফটোতে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর