আবারও পদ্মাসেতুতে ফেরির ধাক্কার ঘটনায় থানায় জিডি
নির্মাণাধীন পদ্মসেতুর পিলারে আবারও ধাক্কা দিয়েছে ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর। ধাক্কা দেওয়ারে ঘটনায় মুন্সিগঞ্জের লৌহজং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে সেতু কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১০ আগস্ট) জিডির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেৎ লৌহজং থানার ওসি আলমগীর হোসেন। বিষয়টি মাওয়া থানা পুলিশ তদন্ত করবে বলে তিনি জানান।
এর আগে সোমবার (০৯ আগস্ট) সন্ধায় মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাট থেকে ছেড়ে আসা বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি রো রো ফেরি শিমুলিয়া ঘাটে যাওয়ার পথে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়।
বিআইডব্লিউটিসি জানায়, ২৭ টি গাড়ি নিয়ে পদ্মা পার হতে যাওয়া ফেরিটি সেতুর ১০ নং পিলারে ধাক্কা দেয়। এতে ফেরির পেছনের অংশ ফেটে হুহু করে পানি ঢুকতে থাকে।
এছাড়া খুঁটির সঙ্গে প্রচণ্ড ধাক্কায় ফেরিতে থাকা একটি ট্রাক প্রাইভেটকারকে চাপা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এঘটনায় গুরুতর আহত দু’জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
বার্তা বাজার/এসজে