করোনা: রাজশাহী মেডিকেলে একদিনে মৃত্যু বেড়েছে প্রায় দ্বিগুন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ২১জনের মৃত্যু হলো। এরমধ্যে উপসর্গ নিয়েই ১৪ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গে ১৪ এবং নেগেটিভ হয়ে আরও ২জন জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ২১ জনের মধ্যে রাজশাহীর ১০, নাটোর ১, পাবনার ৪, চাঁপাইনবাবগঞ্জে ২ এবং নওগাঁর ৪ জন আছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৪৩ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩ টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৮০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জনয্যা সংখ্যা রয়েছে ৫১৩টি। এর মধ্যে রোগী ভর্তি রয়েছে ৩৮০ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৩ জন।

এর আগে সোমবার (০৯ আগস্ট) রামেকের করোনা ইউনিটে একদিনে উপসর্গ ও আক্রান্ত হয়ে মারা যান ১১ জন।

মাহাবুল ইসলাম/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর