দুদক কার্যালয়ের সামনে থেকে ‘ভুয়া’ দুদক কর্মকর্তা আটক

দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সামনে থেকে ভুয়া দুদক কর্মকর্তা আটক করা হয়েছে। আটক হওয়া ভুয়া দুদক কর্মকর্তা জাহাঙ্গীর আলম নিজেকে দুদকের সহকারি পরিদর্শক পরিচয় দিতেন।

আটকের পর রমনা থানায় তার নামে মামলা হয়েছে।

এ বিষয়ে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ জানান,আটক হওয়া জাহাঙ্গীর সিরাজগঞ্জের চৌহালীর ৭নং বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল কাহহার সিদ্দিক-এর কাছে নিজেকে দুদকের সহকারি পরিদর্শক পরিচয় দেন। আজকে দেখা করার কথা বলে দুদকের সামনে এলে তাকে আটক করা হয়।

তিনি বলেন, আটক হওয়ার সময় জাহাঙ্গীর-এর কাছ থেকে দুদকের সহকারি পরিদর্শক পদবীর ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়। আটক হওয়া জাহাঙ্গীর-এর নামে ভুক্তভোগী মো. আব্দুল কাহহার সিদ্দিক রমনা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ৬।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর