পত্নীতলায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

নওগাঁর পত্নীতলায় মোটরসাইকেলের ধাক্কায় শাকিব হোসেন (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন।

সোমবার (৯ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে মোটরসাইকেলের ধাক্কার এ ঘটনা ঘটে। নিহত ওই তরুন উপজেলার বোরাম (কাটাবাড়ি) চেয়ারম্যানের মোড় নামক এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সোমবার( ৯ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে ওই তরুণ বাড়ীর পাশে একটি দোকানে বসে ছিল। হঠাৎ মহাদেবপুরের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মটোরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মটোরসাইকেল আরোহীও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারো কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

রেজুয়ান আলম/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর