পাকুন্দিয়ায় ৪৪ কেজি গাঁজাসহ আটক ১

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের টং জামালপুর এলাকা থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৪ কেজি গাঁজা ও ১ মোবাইল ফোন সহ নুরুল ইসলাম (৭০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম।

আটক হওয়া পাকুন্দিয়া নুরুল ইসলাম উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের টং জামালপুর মৃত মোহাম্মদ আলীর ছেলে।

সোমবার (৯ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের টং জামালপুর এলাকা হতে ৪৪ কেজি গাঁজা ও টি মোবাইল সহ তাকে আটক করা হয়।

উদ্ধারকৃত ৪৪ কেজি গাঁজা। ছবি: বার্তা বাজার

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন এই তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের টং জামালপুর এলাকায় র‌্যাব অভিযান চালায়ে ৪৪ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবত মাদক দ্রব্য বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে ক্রয়- বিক্রয় করে আসছে বলে জানান।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক পাকুন্দিয়া থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব আরও জানায়, ভবিষ্যতে ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহৃত থাকবে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর