আলোচিত সমালোচিত ঢাকাই সিনোমার নায়িকা পরীমনির বাসায় র্যাবের অভিযান পরিচালনা করে র্যাব তাকে গ্রেফতার করে। পরীমনিকে জিজ্ঞাসাবাদের পরে প্রাপ্ত তথ্যে ভিত্তিতে প্রযোজক রাজের বাসায় অভিযান পরিচালনা করে র্যাব। পরে তার বাসা থেকে মাদক ও বিকৃত যৌনাচারের সরঞ্জামাধিসহ গ্রেফতার করা হয়।
রাজের বিরুদ্ধে মামলা হয়। প্রথমে মামলা পুলিশের কাছে থাকলেও পরে মামলা ডিবিতে নেওয়া হয়। পরে পুলিশ সদরদপ্তরের আদেশে মামলা সিআইডিতে হস্তান্তর করা হয়। বর্তমানে তাদের জিজ্ঞসাবাদ করছে সিআইডি।
সিআইডির জিজ্ঞাসাবাদকালেই রোববার রাতে রাজের বনানীর বাসায় তল্লাশি চালায় তদন্ত সংশ্লিষ্ট একটি দল। তল্লাশি অভিযানে একটি হ্যারিয়ার (ঢাকা মেট্রো-গ-১৩-৪৬১৭) ও আরএভি-৪ মডেলের একটি গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-১৫-৬৪০১) জব্দ করা হয়।
সোমবার সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, রাজের বাসা থেকে আমরা গতরাতে দুটি গাড়ি জব্দ করেছি। গাড়ি দুটো কীভাবে কেনা, গাড়ি দুটির কার নামে কেনা, কোথায় থেকে, কবে কেনা সেটা আমরা খতিয়ে দেখছি। এই গাড়ি কেনার অর্থ কীভাবে পেয়েছেন সেটাও আমরা খতিয়ে দেখবো।
বার্তা বাজার/টি