টাঙ্গাইলের ঘাটাইলে শিশু লিয়ন (৭) হত্যার ঘটনায় প্রধান আসামি আসলাম (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। আসলাম (২৮) ঘাটাইলের উত্তর ধলাপাড়া এলাকার জাহান আলীর ছেলে।
সোমবার (৯ আগস্ট) সকালে উপজেলার উত্তর ধলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম সরকার (পিপিএম) জানান, মামলার আসামী অজ্ঞাত এবং মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় বিশেষ টিম গঠন করে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে অতিদ্রুত সময়ের মধ্যে শিশু লিয়ন হত্যা মামলার রহস্য উন্মোচন এবং মামলার আসামী আসলাম (২৮) কে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসলাম শিশু লিয়নকে হত্যার কথা স্বীকার করে এবং পরবর্তীতে দোষ স্বীকার করে ১৬৪ ধারা মোতাবেক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।মামলার মূল রহস্য উদঘাটন ও ময়নাতদনন্ত প্রতিবেদন মোতাবেক মামলার তদন্ত কার্য দ্রত সমাপ্ত করে ৪৮ ঘন্টা মধ্যেই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় বলে জানা গেছে।
লিয়নের বাবা মোবারক হোসেন জানান, লিয়নের চোখের দুই পাশে জখম হয়ে আছে। তার গলায় নখের আচড়ের মতো চিহ্ন আছে। প্রতিবেশী বিপ্লব জানান, নদীর পাড়ের বাঁশঝাড়ের যেখানে শিশুটির লাশ পাওয়া গেছে সে জায়গাটিতে সচরাচর গ্রামের কোনো লোকজন যায় না।
উল্লেখ্য, লিয়নের পরিবার ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে লিয়ন বড়শি নিয়ে বাড়ির কাছেই বংশাই নদীতে মাছ ধরতে যায়। দুপুরের খাওয়ার সময় হয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের এক পর্যায়ে বিভিন্ন জায়গায় খোজাখুজি করতে থাকে। এক পার্যায়ে বংশাই নদীর পাড়ে ঝোপের ভিতর থেকে শিশু লিয়নের মৃত দেহ উদ্ধার করে পুলিশ।
উত্তম আর্য্য/বার্তা বাজার/এসবি