আবারও পদ্মা সেতুর পিলারের সাথে ফেরির ধাক্কা

আবারও পদ্মা সেতুর পিলারের সাথে ফেরির ধাক্কা লেগেছে। এবার মাদারীপুরের বাংরাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া অভিমুখী পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা লাগার লেগেছে।

এ ঘটনা ঘটেছে সোমবার (৯ আগস্ট) বিকেলে বলে জানা গেছে।

এ ফেরি ও পিলারের সাথে ধাক্কা লাগায় দুটি প্রাইভেট কারের উপর একটি ট্রাক ছিটকে পরেছে। এ পর্যন্ত পদ্ম সেতুর ১০ নম্বর পিলার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

এর আগে, গত ২৩ জুলাই নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ‘শাহজালাল’ নামে রো রো ফেরির সংঘর্ষ হয়। এতে ফেরিটির অন্তত ২০ জন যাত্রী আহত হন। ঘটনার পরপরই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে বরখাস্ত করে বিআইডব্লিউটিসি।

ঘটনা তদন্তে ওই দিনই চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিআইডব্লিউটিসি। তাদের দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, পিলারের সঙ্গে সংঘর্ষের পেছনে রো রো ফেরিটির ইনচার্জ মাস্টার আব্দুর রহমান খান ও সুকানির সাইফুল ইসলামের দায়িত্বহীনতা রয়েছে। ফেরি বা অন্য কোনো জলযানের সংঘর্ষ থেকে নিরাপদে রাখতে পদ্মা সেতুর পিলারগুলো রাবার দিয়ে মোড়ানোর পরামর্শও দিয়েছে ওই কমিটি।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর