আগামী ২০ আগস্ট পবিত্র আশুরা

বাংলাদেশের আকাশে পবিত্র মুহাররম মাসের চাঁদ সোমবার (৯ আগস্ট) কোথাও দেখা যায়নি। পবিত্র মুহাররম মাস গণনা শুরু হবে আগামী ১১ আগস্ট বুধবার থেকে এবং ২০ আগস্ট শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে ।

সোমবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) এ তথ্য জানানো হয়েছে হিজরি ১৪৪৩ সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাশেষে ।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে যে, বায়তুল মোকাররম সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।

দেশের আকাশে সোমবার (৯ আগস্ট) কোথাও পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যায়নি। আগামী ১১ আগস্ট বুধবার থেকে পবিত্র মুহাররম মাস গণনা শুরু হবে এবং ২০ আগস্ট শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর