চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে ইয়াবা ও চোলাইমদসহ আটক ৩
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের পৃথক অভিযানে ইয়াবা ও চোলাইমদসহ তিন জনকে আটক করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৮ হাজার ৪২৮ পিস ইয়াবাসহ ওয়াসিম (১৯)কে আটক করা হয়েছে।
অন্য আরেকটি অভিযানে ১১২ বোতল (৪২.৫) লিটার দেশীয় তৈরি চোলাইমদ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হুজরাপুর এলাকার মো. তাজিমুল হকের ছেলে মোঃ মিজানুর রহমান বাবু(২৮) ও আলীনগর ভুতপুকুর এলাকার মৃত আখতার মুন্সির ছেলে মোঃ নাসির উদ্দিন বাসু (৪৪) আটক করা হয়েছে।
র্যাব পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ আগস্ট) শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর পাঁকাটোলার মনাকষা বাজার কালীগঞ্জ সড়কে অভিযান চালানো হয়।
এসময় ৮ হাজার ৪২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা ও শিবগঞ্জ থানায় পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে।
আব্দুস সোবহান তারেক/ বার্তা বাজার/টি