ফটিকছড়িতে চা শ্রমিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

ফটিকছড়িতে চা শ্রমিকদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৯ আগস্ট) নিউ দাঁতমারা চা বাগান কার্যালয়ের সামনে শ্রমিকদের মাঝে অনুদের এ চেক হস্তান্তর করা হয়।

সমাজ সেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় নিউ দাঁতমারা চা বাগানের ১২৮ জন শ্রমিকদের মাঝে প্রতিজন পাঁচ হাজার টাকা করে ৬ লক্ষ ৪০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম আলমগীর’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব।

শিক্ষক নেতা মো. নাছির উদ্দীনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, পুরুষ ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, উপজেলা সমাজসেবা অফিসার রাজিব আচার্য, দাঁতমারা ইউপি চেয়ারম্যান জানে আলম,নিউ দাঁতমারা চা বাগানের ব্যবস্তাপনা পরিচালক আতাহার আলী,
দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রে’র ইনচার্জ গোলাম আপছার, ছাত্র নেতা জয়নাল আবেদীন, মীর মুরশেদ, আক্কাস আলী, জামাল, কামাল, মোতালেব প্রমূখ।

মো: ইউসুফ হোসেন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর