সিরাজদিখানে লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে প্রশাসন

করোনা ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের নেতৃত্বে বিজিবির সদস্যরা টহলে নেমেছে।

সোমবার (৯ আগস্ট) বেলা ১১ টার দিকে সিরাজদিখান বাজার, ইছাপুরা চৌরাস্তা, মালখানগর সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত এ টহল দিতে দেখা যায়।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম জানান, সরকারি প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী সর্বাত্মক বিধি নিষেধ বা লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে। বিজিবির সদস্যরা উপজেলায় সার্বক্ষণিক মাঠে রয়েছে। জনগণকে সচেতন করতে কাজ করা হচ্ছে।

মোঃ মিজানুর রহমান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর