প্রাণঘাতী করোনায় একদিনে দেশে আরও ২৪৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ১১ হাজার ৪৬৩ জন।
সোমবার (০৯ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি মতে, দেশে নতুন মৃত্যু নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৮৯৭ জন। এছাড়া দেশে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮ জন।
একদিনে মোট ৪২ হাজার ২০৭টি নমুনা পরীক্ষা করে এই আক্রান্ত শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার পাওয়া গেছে একদিনে ২৪ দশমিক ২৮ শতাংশ। এছাড়া একদিনে নতুন করে সুস্থ হয়েছেন আরও ১৪ হাজার ৪১২ জন। যার ফলে দেশে মোট করোনাজয়ী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন।
এর আগে গত ৫ আগস্ট দেশে একদিনে করোনায় সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়। শনিবার (০৭ আগস্ট) করোনায় ২৬১ জনের মৃত্যু হয়, যা ছিল দেশে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
বার্তা বাজার/এসজে