বুধবার থেকে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি

আগামী বুধবার (১১ আগস্ট) থেকে লকডাউন তুলে নিয়েছে সরকার। এ সময় স্বাভাবিক নিয়মে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ব্যাংক-পরবর্তী আনুষঙ্গিক কাজ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সোমবার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ নিয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে যে, বুধবার থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এসময় লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। লেনদেন-পরবর্তী কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এ নির্দেশনায় আরও বলা হয়েছে, অফিসের কর্মপরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর