৩ কোটি টাকার স্বর্ণসহ রোহিঙ্গা আটক

আটককৃত রোহিঙ্গা নাগরিক জয়নুল আবেদীন। ছবি: বার্তা বাজার

কক্সবাজারের উখিয়া টিভি টাওয়ার এলাকায় প্রধান সড়কে অভিযান চালিয়ে ৪৭০ ভরি ওজনের ৩৩ টি স্বর্ণের বারসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার (৯ আগস্ট) ভোরে এসব অবৈধ স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।

আটককৃত আসামি মৃত ফজর আহমদের ছেলে তুমব্রু সীমান্তের জিরো পয়েন্টে আশ্রিত রোহিঙ্গা জয়নুল আবেদিন (৬৫)।

৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, ভোরে মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুমের তুমব্রু এলাকা হতে পায়ে হেঁটে এক ব্যক্তি কুতুপালং রোহিঙ্গা শিবিরে যাওয়ার পথে এক রোহিঙ্গা ব্যক্তির দেহ তল্লাশী করে বিজিবি সদস্যরা।

এসময় নিজের পড়নের লুঙ্গীর ভাঁজে লুকানো অবস্থায় ৪৭০ ভরি ওজনের ৩৩টি স্বর্ণের বার উদ্ধার করে। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ২ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা।

আটককৃত ব্যক্তিকে উখিয়া থানায় সোপর্দ করে জব্দকৃত মালামাল জেলা ট্রেজারী অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন বিজিবির এই কর্মকর্তা।

বার্তা বাজার/টি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *