সীমান্তপাড়ের অসহায় মানুষের মাঝে বিজিবির খাদ্য সামগ্রী প্রদান
করোনায় ক্ষতিগ্রস্থ সীমান্তপাড়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেছে বিজিবি। সোমবার (৮ আগস্ট) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা সীমান্ত ফাঁড়ীতে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ উপস্থিত থেকে অসহায় মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অপস অফিসার মেজর মামুন রেজা, কাঁকডাঙ্গা সীমান্ত ফাঁড়ীর কোম্পানি কমান্ডার আবু তাহের পাটোয়ারী ও তলুইগাছা সীমান্ত ফাঁড়ির কোম্পানী কমান্ডার হারুনার রশীদসহ বিজিবি সদস্যরা।
সাতক্ষীরা ৩৩ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় হত-দরিদ্র অসহায় সীমান্তবাসীর মাঝে এধরনের মানবিক সহায়তা প্রদান ছাড়াও বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকবে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল ও লবন।
মীর খায়রুল আলম/বার্তা বাজার/এসবি