চিকিৎসককে পিস্তল ধরা সেই চাঁদাবাজ বাসার ওয়ারড্রব থেকে আটক

কুমিল্লায় তিতাসে অস্ত্র ঠেকিয়ে চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ভাইরাল হওয়ার ৮ ঘণ্টার মধ্যে চাঁদাবাজ সাগরকে আটক করে‌ছে তিতাস থানা পুলিশ।

রোববার (৮ আগস্ট) ভোর রাতে রাজধানীর মাতুয়াইল এলাকা থেকে তাকে আটক করা হয়। সাগর তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামের সামসুল ইসলাম ওরফে হাবুল বেপারীর ছেলে।

ফেসবুকে ভাইরাল হওয়া ৬ মিনিটের ভিডিওতে দেখা যায়, রবিবার বিকেলে অস্ত্রধারী সাগর (৩২) শাহপুর শান্তির বাজারে সামসুল হুদা নামের এক পল্লী চিকিৎসকের চেম্বার গিয়ে পিস্তল দেখিয়ে বিকাশ ও নগদ মিলিয়ে ৩৯ হাজার টাকা নেয় এবং আরো দুই লাখ টাকা দাবি করে হুমকি দিয়ে যায়।

এ ঘটনার পর পল্লী চিকৎসক সামসুল হুদা তার ফেসবুক আইডিতে লাইভে প্রশাসনের সহযোগিতা চেয়ে আর্তনাদ করেন। এ নিয়ে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন কোন খুঁটির জোরে? দীর্ঘদিন ধরে এভাবেই প্রকাশ্যে চাঁদাবাজি করছে সাগর। সাগর বিএনপি রাজনৈতিক ঘরানার হলেও স্থানীয় আওয়ামীলীগের ছত্রছায়ায় এসব করছে বলে ভয়ে কেউ মুখ খোলেনি।

সন্ত্রাসী সাগর আটকের পর ভুক্তভোগী পল্লী চিকিৎসককে শামসুল হুদা পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, সন্ত্রাসী সাগর এলাকাতে যেন আর প্রভাব দেখাতে না পারে সে ব্যবস্থা করতে হবে। পুলিশ দ্রুত সময়ে তাকে আটক করেছে শুনে খুশি হয়েছি। দশ বছর ধরে নীরবে চাঁদা দিয়ে আসছি। এলাকায় ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলে না। আমি জীবনের মায়া না করে ভিডিও ফেসবুকে দিয়েছি। আমি চাই এসব চাঁদবাজদের স্থান যেন এই সমাজে না হয়। তিতাসবাসী অতিষ্ঠ সন্ত্রাসী সাগরের জ্বালায়। আমি তার ফাঁসি চাই। এখনও আমি ভয়ে আছি। কারণ তার সহযোগীরা আমার আশে-পাশে রয়েছে।

তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস জানান, রবিবার রাতে ফেসবুকে ভিডিওটি প্রকাশের ৮ ঘণ্টার মধ্যে ডিবি পুলিশের সহযোগিতায় ঢাকার মাতুয়াইল এলাকা থেকে সাগরকে আটক করা হয়। তার ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করার জন্য অভিযান চালিয়ে সফল হয়েছি।

প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদ নগর সার্কেল) মীর আবিদুর রহমান সাংবাদিকদের মধ্যে জানান, আমি একটি চুরির ঘটনায় মুরাদ নগর প্রত্যন্ত অঞ্চলে তদন্তে গিয়েছিলাম তখন তিতাস থানার ওসি আমাকে বিষটি অবগত করেন তাৎক্ষণিক ছুটে এসে মোবাইল টেকিংয়ের মাধ্যমে অভিযানে বেরিয়ে যাই ঢাকার ডেমরা থানার দিকে তারপর ওইখানকার মাতুয়াইল একটি বাসা থেকে তল্লাশি চালিয়ে সোমবার ভোর আনুমানিক ৫:৪০ মিনিটে একটি ওয়ারড্রব থেকে তাকে আটক
করে তিতাসে নিয়ে আসি।

পরে তার তথ্য অনুযায়ী তাকে নিয়ে তার ব্যবহৃত অস্ত্র উদ্ধার অভিযানে নামি এবং তার বসতঘরের বিছানার নিচ থেকে ২ রাউন্ড গুলিসহ একটি দেশি পিস্তল উদ্ধার করি।

উক্ত ঘটনার মামালার বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, ফেইসবুকে অস্ত্রতাকের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই আমারা কার্যক্রম শুরু করি এবং সফল হই। এখনো ভুক্তভোগীরা কোনো লিখিত অভিযোগ দেয়নি যদি অভিযোগ দেয় তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, তিতাস থানায় তার নামে পূর্বেও অস্ত্র, মাদকসহ অন্যান্য মোট ৮টি মামলা রয়েছে।

আসলাম/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর