পরীমনির ঘটনায় নজরদারিতে ৫ প্রভাবশালী!

নায়িকা পরীমনির ঘটনায় উত্তাল দেশের শোবিজ অঙ্গন। ব্ল্যাকমেইলিং, অনৈতিক কর্মকাণ্ডের জড়িয়ে আলোচিত পরীমনি ও পিয়াসা। তাদেরকে জিজ্ঞাসাবাদে শোবিজ জগতের অনেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য পেয়েছে সিআইডি।

পরীমনি ছাড়াও শোবিজ জগতের আরও অনেক মডেল-অভিনেত্রী পর্নো ব্যবসায় জড়িত বলে জানিয়েছে র‍্যাব। এর মধ্যে আছেন কথিত মডেল নায়লা, মৃদুলা, জনৈক শুভা, মানসি, পার্শা, মৌরি, আঁচল ও নায়িকা শিরিন শিলা।

এদিকে পরীমনির ঘটনায় নজরদারিতে রয়েছেন ৫ প্রভাবশালী। পরীমনি ও পিয়াসার মোবাইল থেকে প্রাথমিকভাবে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ও ছবি পাওয়া গেছে। এর মধ্যে রয়েছেন ৫ জন প্রভাবশালী। যাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হতে যাচ্ছে।

ওই পাঁচজনের মধ্যে দুইজন বেসরকারি দুটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, একজন মিডিয়া হাউজের মালিক, একজন জুয়েলারি ব্যবসায়ী ও একজন প্রতিষ্ঠিত একটি শিল্পপ্রতিষ্ঠানের কর্ণধার বলে জানা গেছে।

র‍্যাব সূত্র গণমাধ্যমকে জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় পার্টির নামে অনৈতিক কার্যকলাপে লিপ্ত ছিল পরীমনি সিন্ডিকেট। পার্টিতে প্রভাবশালী ব্যক্তিদের টার্গেট করে তাদের কাছে মডেলদের পাঠিয়ে দেওয়া হতো। এরপর তাদের একান্তে সময় কাটানোর ব্যবস্থা থাকত। গোপনে এসব দৃশ্য ধারণ করে পরে চলত ব্ল্যাকমেইলিং।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর