গাছের সাথে এ কেমন শত্রুতা!

পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমিজমা সংক্রান্ত পারিবারিক দ্বন্দ্ব নিয়ে মামার বাগানের গাছ কর্তন করার অভিযোগ উঠেছে ভাগিনাদের বিরুদ্ধে।

সোমবার (০৯ আগস্ট) সকাল ১০টায্র দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়া ভাঙ্গনী গ্রামের বশির মৃধা (৫৫) এর বাড়ির বাগান থেকে ২৬টি গাছ কর্তন করেন তার ভাগিনা সুজন কাজী (৩০) ও সুমন কাজী (২৫)।

ক্ষতিগ্রস্থ বশির মৃধা জানান, সুজন ও সুমন আমার বোনের ছেলে। দীর্ঘদিন ধরে ওদের সাথে জায়গা-জমি নিয়ে পারিবারিক দ্বন্দ্ব থাকায় আমি বাড়ি না থাকা অবস্থায় বাড়িতে অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকে ওরা দুই ভাই আমার বাগানের সবগাছগুলো কেটে ফেলে যায়। শত্রুতা করলে আমার সাথে করবে, গাছের সাথে কেন? আমি এ ঘটনার কঠোর বিচার চাই।

রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাইফুল ইসলাম সায়েম/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর