পাকুন্দিয়ায় ইউএনও’র বিদায় ও বরণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) একেএম লুৎফুর রহমানের বদলী জনিত বিদায় ও নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার এর যোগদান উপলক্ষে সল্প পরিসরে একযোগে বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ আগষ্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় নবনিযুক্ত ইউএনও রোজলিন শহীদ চৌধুরী ও এসিল্যান্ড তানিয়া আক্তার এবং বিদায়ী ইউএনও একেএম লুৎফুর রহমানকে ফুল দিয়ে বিদায় এবং বরণ করে নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, জেলা পরিষদের সদস্য হাদিউল ইসলাম হাদি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা প্রসাশন ও পরিষদের সকল দফতরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

হুমায়ুন কবির/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর