ভারতের ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অমিত শাহর নির্দেশেই এই হামলা হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন।
সোমবার (০৯ আগস্ট) এসএমকেএম হাসপাতালে আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে মমতা এমন মন্তব্য করেছেন বলে এক খবরে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
বেলা ১১টায় হাসপাতালে পৌঁছে মমতা সোজা চলে যান উডবার্ন ওয়ার্ডে। সেখানে সুদিপ-জয়ারা চিকিৎসা নিচ্ছেন। এসময় মমতার সাথে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
নেতাকর্মীদের দেখে ফিরে এসে মমতা জানান, ওদের দেখলাম। ওদের বেধড়ক মারধর করা হয়েছে। জয়ার গাল মেরে ফাটিয়ে দিয়েছে। পুলিশের সামনেই মারধর করা হয়েছে।
তিনি আরও বলেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী নন, হামলা চালানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে। অভিষেককেও টার্গেট করা হচ্ছে।
বার্তা বাজার/এসজে