ঝিনাইদহে একদিনে করোনায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৮

ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৮৮ জন।

স্বাস্থ্যবিভাগ জানায়, রোববার (০৮ আগস্ট) থেকে সোমবার (০৯ আগস্ট) সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে শৈলকুপা ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও ঝিনাইদহ সদর হাসপাতালে মারা গেছে ১ জন।

এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮ জন।

৩০০ টি নমুনা পরীক্ষা করে ৮৮ জনের ফলাফল পজেটিভ এসেছে। আক্রান্তের হার ২৯ দশমিক ৩৩ ভাগ।

খাইরুল ইসলাম নিরব/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর