করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনায় আবার কঠোর লকডাউন ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ৷
সোমবার (৯ আগস্ট) দুপুরে তেজগাঁও সড়ক ভবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, মানুষের জীবন ও জীবিকার কথা বিবেচনায় সরকার লকডাউন শিথিল করেছে। তবে পরিস্থিতি খারাপ হলে আবারও কঠোর লকডাউন দেওয়া হবে।
এ সময় গণটিকা নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে তিনি বলেন, গণটিকা কর্মসূচিতে জনগণের ব্যাপক সাড়া দেখে কাণ্ডজ্ঞানহীন সমালোচনা প্রকৃতপক্ষে বিএনপি নেতাদের গণহতাশার বহিঃপ্রকাশ। এ নিয়ে বিএনপি কর্মীদের চেয়ে নেতারাই বেশি হতাশাগ্রস্ত।
বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, গণটিকা কার্যক্রম লোক দেখানো নয়, চোখ খুললে দেখতে পাবেন, ভ্যাকসিন গ্রহণে জনগণের স্বতস্ফূর্ততা। বিএনপিকে আমি শেখ হাসিনার জনকল্যাণমূখী রাজনীতি থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানাচ্ছি।
বার্তা বাজার/নব