দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কমছেই না। এছাড়াও বাড়ছে আক্রান্তের সংখ্যা। সোমবার (৯ আগস্ট) সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে দেশের ১১ জেলায় ৮১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৫ জন।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। খুলনায় একদিনে আরও তিনজন প্রাণ হারিয়েছেন।
চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে কুড়িগ্রামে একজন, সাতক্ষীরায় তিনজন, ঠাকুরগাঁওয়ে দুইজন, দিনাজপুরে চারজন, কিশোরগঞ্জে দুইজন ও চুয়াডাঙ্গায় চারজন মারা গেছেন।
বার্তা বাজার/নব