স্ত্রীকে মারতে চাপাতি হাতে শ্বশুরবাড়িতে জামাইয়ের হামলা!

গ্রেফতারকৃত সুজন দাশ। ফাইল ছবি

নিজের স্ত্রীকে হত্যা করতে চাপাতি হাতে শ্বশুরবাড়িতে যাওয়া জামাই সুজন দাশকে (৪২) ঘন্টাব্যাপী অভিযানে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিত্রি টের পেয়ে সুজন নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশের নৈপুণ্যতায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আগেই তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন পূর্ব গোসাইলডাঙ্গা এলাকায় শনিবার (০৭ আগস্ট) দিনগত রাত ১১টায় এই ঘটনা ঘটে। এসময় সুজনের সাথে থাকা দু’টি চাপাতিও উদ্ধার করা হয়।

এ ঘটনায় সুজনের নামে হত্যাচেষ্টা, আত্মহত্যা চেষ্টা ও হুমকি প্রদানের দায়ে মামলা দায়ের করা হয়েছে। রোববার (০৮ আগস্ট) তাকে আদালতে প্রেরণ করা হয়।

জানা যায়, তপন দাশের মেয়ে সুতৃষ্ণা দাশের সাথে ১৩ বছর আগে বিয়ে হয় সুজন দাশের। ১০ বছর ও ১০ মাস বয়সী দু’টি কন্যা সন্তানও রয়েছে তাদের সংসারে। চট্টগ্রাম নগরীর আসকারদীঘি এলাকায় পরিবার নিয়ে বেশ সুখেই চলছিল পুরনো গাড়ির ব্যবসায়ী সুজনের সংসার। কিন্তু সম্প্রতি পরকীয়া করে স্ত্রীর কাছে ধরা পড়েন তিনি। এনিয়ে দুজনের মধ্যে ঝগড়া হলে রাগ করে বাবার বাড়ি চলে যান

এতে ক্ষিপ্ত হয়ে সুতৃষ্ণা ও তার বাবা-মাকে হত্যা করার পরিকল্পনা করেন তিনি। ঘটনার রাতে দুই চাপাতি নিয়ে শ্বশুরবাড়ির পঞ্চম তলায় ওঠার সময় তাকে দেখে ফেলেন সুতৃষ্ণা। তাড়াতাড়ি ঘরের দরজা বন্ধ করে দেন তিনি। সুজন প্রথমে দরজা ধাক্কা দেন। কিন্তু ভেতর থেকে না খোলায় দরজায় এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় পুলিশকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, সুজন চাপাতি নিয়ে তাদের টিমের সদস্যদের দিকেও তেড়ে আসার চেষ্টা করেন। আবার নিজের গলায় চাপাতি চালিয়ে আত্মহত্যারও হুমকি দেন।

বার্তা বাজার/এসজে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *