পড়ন্ত মানুষকে লুফে নিয়ে বাঁচানোর দৃশ্য সাধারণত আমরা সিনেমায় স্পাইডারম্যান কিংবা সুপারম্যানের দেখেছি। এবার বাস্তবেই এমন এক ঘটনা ঘটেছে। ভবনের তিনতলা থেকে ছিটকে পড়া দুই বছরের শিশুকে ক্যাচ ধরেছেন ভবনের নিচে দাঁড়িয়ে থাকা এক কিশোর। নিচে থেকে ওই কিশোরের লুফে নেয়ার ফলে প্রাণে বেঁচে যায় বাচ্চা মেয়েটি। প্রাণে বাঁচার পাশাপাশি গায়ে একটা আঁচড় লাগেনি তার। ঘটনাটি ঘটেছে তুরস্কের ইস্তাম্বুলের ফতিহ নামক স্থানে।
সিরিয়া থেকে আসা একটি পরিবারের দুই বছরের কন্যা সন্তান দোহা মোহাম্মদ। মা রান্নাঘরে ব্যস্ত ছিলো, শিশুটি খেলছিলো খোলা জানালার পাশে। হঠাৎই সে জানালা দিয়ে পড়ে যায়। বিবিসি জানায়, নিচের ফুটপাতে তখন ২ কিশোর গল্প করছিলো, আর ১৭ বছরের আলজেরিয়ান তরুণ ফিউজি জাবাত ছিলেন রাস্তার ওপর। দুই কিশোর কিছুই খেয়াল করতে পারেনি, তারা অন্যদিকে ফিরে ছিলো। কিন্তু জাবাতের নজরে পড়ে শিশুটির পড়ে যাওয়া।
সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে শিশুটিকে লুফে নেয়ার সেই দৃশ্য। সবাই ধারণা করছে খেলতে খেলতে ভবনের তিনতলায় নিজেদের অ্যাপার্টমেন্টের জানলা থেকে পড়ে যায় বাচ্চাটি। তখন বাচ্চাটির মা ঘরে রান্না করছিলেন বলে জানিয়েছে বিবিসি। সেই সময় ওই বিল্ডিংয়ের নিচেই দাঁড়িয়েছিল ফিউজি জাব্বাত (১৭)নামের ওই কিশোর। দেখার পরেই বিলম্ব না করে সে ছুটে চলে আসে সেখানে এবং লুফে নেয় বাচ্চাটিকে।
প্রসঙ্গত, আলজেরিয়ার শরণার্থী জাব্বাত ওই রাস্তার একটি দোকানে কাজ করে। ঘটনার সময়েও সে সেখানেই ছিল। সেই জন্যেই সে এভাবে বাঁচাতে পেরেছে বাচ্চাটিকে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।
ঘটনার পর থেকেই ভয়ে কথা বলা বন্ধ করে দেয় বাচ্চাটি। চারপাশে জমে যাওয়া লোক তখন ব্যস্ত শিশুটিকে নিয়ে। তাকে আবার স্বাভাবিক করে তোলার চেষ্টায়। এই ঘটনার পর তুরস্কে রীতিমতো হিরো বনে গেছে জাবাত।