চিকিৎসককে পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি করলো আ’লীগ নেতার ভাই (ভিডিওসহ)

অস্ত্র হাতে চাঁদা দাবি করছে সাগর। ছবি- সংগৃহীত

কুমিল্লার তিতাসে এক পল্লী চিকিৎসকের চেম্বারে প্রবেশ করে প্রকাশ্যে তাকে প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতার ভাইয়ের বিরুদ্ধে। এই ঘটনার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

রোববার (০৮ আগস্ট) উপজেলার মজিদপুর ইউনিয়নের শান্তির বাজারে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ওই ব্যক্তি নাম সাগর। তিনি উপজেলার শাহপুর গ্রামের মৃত হাবুল মিয়ার ছেলে ও মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের চাচাতো ভাই। ভুক্তভোগী ওই পল্লী চিকিৎসকের নাম শামসুল হুদা।

এ বিষয়ে সামসুল হুদা জানান, শনিবার (৭ আগস্ট) রাতে আমার বাসায় ডাকাতির উদ্দেশ্যে হামলা চালানো হয়। প্রতিবেশীরা জেগে গেলে ডাকাতদল পালিয়ে যায়। রোববার সকালে বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ফারুক মিয়া সরকারসহ আশপাশের লোকজনকে জানানো হলে সাগর ক্ষিপ্ত হয়ে বিকেলে আমার চেম্বারে ডুকে প্রথমে আমাকে হুমকি দেন।

পরে পিস্তল বের করে আমাকে হত্যার হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় আমি নগদ ও বিকাশের মাধ্যমে ৩৯ হাজার টাকা প্রদান করি। এক পর্যায়ে তার ব্যাংক অ্যাকাউন্টে দুই লাখ টাকা জমা করার জন্য বলা হয়। অন্যথায় প্রাণে মেরে ফেলারও হুমকি দেন সাগর।

এদিকে পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবির ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে চলছে নানান রকমের আলোচনা-সমালোচনা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, সাগর এলাকায় ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছেন। তার ভয়ে কেউ প্রতিবাদ করে না। এ বিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে তিতাস থানার ওসি শুদিন চন্দ্র দাস বলেন, রোববার রাতে ভাইরাল ভিডিওটি আমাদের নজরে আসে। এরপর থেকে আমরা অভিযানে নেমেছি। সাগরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অস্ত্রধারী সাগরের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজী, মাদক ও ছিনতাইসহ মোট ৮টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

সূত্র জানায়, তিতাস থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকা থেকে অস্ত্রধারী সাগরকে সোমবার (০৯ আগস্ট) ভোরে গ্রেফতার করতে সমর্থ হয়েছে। তাকে সাথে নিয়ে এখন অভিযান চালাচ্ছে পুলিশ।

ভিডিও আসছে…

বার্তা বাজার/এসজে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *