করোনার প্রকোপে ৩ দিন বন্ধ রাখার পর সোমবার (০৯ আগস্ট) আবারও খোলা হচ্ছে দেশের ব্যাংকিং খাত। সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে লেনদেন। তবে আনুষাঙ্গিক কাজের জন্য বিকাল সাড়ে ৪তানাগাদ খোলা থাকবে ব্যাংক।
এর আগে করোনার সংক্রমণ বিবেচনা করে ৮ আগস্ট বন্ধ রাখা হয়েছিল ব্যাংক। এর সাথে সাপ্তাহিক শুক্র ও শনিবারের ছুটি যোগ করে একটানা ৩ দিন ছিল না লেনদেন।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপার ভিশন বিভাগের মহাপরিচালক আনোয়ারুল ইসলাম গত ৫ আগস্ট একটি সার্কুলার জারি করেন। সার্কুলারটি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ৮ আগস্ট সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে ৯ ও ১০ আগস্ট ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংক খোলা রাখা যাবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
বার্তা বাজার/এসজে