যশোরের চৌগাছায় দুর্বৃত্তদের বেদম পিটুনিতে গুরুতর জখম হয়েছেন আওয়ামী লীগের দুই নেতা। রোববার (০৮ আগস্ট) সন্ধায় উপজএলার সলুয়া ডিগ্রি কলেজের সামনে যশোর-চৌগাছা সড়কে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আওরঙ্গজেব চুন্নু (৬০) ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ (২৮)। আহতদ্বয়কে ভর্তি করা হয়েছে যশোর জেনারেল হাসপাতালে।
হামলায় আহত আওরঙ্গজেব চুন্নু জানান, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আমার ছেলে শামীম রেজাকে গত শনিবার (০৭ আগস্ট) একটি মিথ্যা মামলায় গ্রেফতার করে রোববার আদালতে পাঠায় পুলিশ। আদালতে তাকে দেখতে গিয়েছিলাম আমরা। সেখান থেকে ফেরার পথে চৌগাছা-যশোর সড়কের সলুয়া ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে আমাদেরকে আগে থেকেই অনুরসণ করে আসা একটি মাইক্রোবাস সামনে এসে গতিরোধ করে।
তিনি আরও জানান, মাইক্রোবাসটি থেকে দু’জন নেমে আমাদেরকে টেনে গাড়ি থেকে নামিয়ে লোহার রড দিয়ে আঘাত করে। পরে সেখান দিয়ে আসা হাসপাতালের এক স্টাফ আমাদেরকে উদ্ধারকরে চোউগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে আসে।
এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাজিন আহমেদ জানান, আহতদের মধ্যে আওরঙ্গজেব চুন্নুর অবস্থা গুরুতর।তাদের উভয়কেই উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ জানান, অপরাধীদের গ্রেফতার করতে অভিযান চলমান আছে। তদন্ত করে অবশ্যই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা বাজার/এসজে