৬০ হাজার পিছ ইয়াবাসহ আটক যুবদল নেতা

কক্সবাজারের উখিয়া থেকে ৬০ হাজার পিছ ইয়াবাসহ এক যুবদল নেতাকে আট করেছে পুলিশ। রোববার (৮ আগস্ট) বিকেলে কুতুপালং কচুবনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার কার হয়েছে।

আটককৃত যুবদল নেতা তাজউদ্দিন উখিয়ার মরিচ্যাপালং এলাকার মৃত চেহের আলীর ছেলে। তিনি উত্তর হলদিয়াপালং ইউনিয়ন শাখা যুবদলের সভাপতি।

এ বিষয়ে উখিয়া থানার ওসি সঞ্জুর মোর্শেদ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে ৬০ হাজার ইয়াবাসহ তাজউদ্দিনকে কুতুপালংয়ের কচুবনিয়া রাস্তার মাথা আটক করা হয়েছে। কক্সবাজের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

এ বিষয়ে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, তাজউদ্দিন হলদিয়া পালং উত্তর শাখা যুবদলের আহবায়ক ছিল। মাদকসহ আটকের খবর জানার পর তাকে সংগঠনের সাধারণ সদস্য পদ থেকেও অব্যহতি দেয়া হয়েছে বলে জেলা যুবদল নেতারা আমাকে জানিয়েছেন।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর