চলমান বিধিনিষেধ আগামী ১১ আগস্ট থেকে শিথিল করা নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর পরেই রেলমন্ত্রনালয়ের সুত্রে জানাযায় আগামীকাল সোমবার থেকে দেশের সকল রেলস্টেশনে ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে।
সকাল ৮টা থেকে সরাসরি কাউন্টার থেকে টিকিট ক্রয় করা যাবে।
রেলওয়ে সূত্রে জানা যায়, আগামী বুধবার থেকে ট্রেন চালু করার প্রস্তুতি নিয়েছে। তবে এবার ট্রেনে এক আসন ফাঁকা রেখে না। সকল আসন র্পূণ করেই সব ট্রেন চলবে।
মন্ত্রীপরিষদ কর্তৃক প্রজ্ঞাপনে উল্লেখে আছে সড়ক রেল ও নৌ-পথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহণ/যানবাহন চলাচল করতে পারবে।
এদিকে ১১ তারখি থেকে ৭৬টি আন্তঃনগর ট্রেন চলবে সেই সাথে ৪০টি মেইল ও কমিউটার ট্রেন চালানোর প্রস্তুতি নিয়েছে বলে জানা যায়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের মোট আসনের অর্ধেক টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপে বিক্রি করা হবে। অবশিষ্ট অর্ধেক টিকিট কাউন্টার থেকে সোমবার সকাল ৮টা থেকে বিক্রি করা হবে।
রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) শাহাদাত আলী সরদার গণমাধ্যমকে বলেন, সোমবার সকাল থেকে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।
বার্তা বাজার/টি